Health Tips

Showing posts with label মিষ্টি খেলে কি সত্যিই হয় ডায়াবিটিস. Show all posts
Showing posts with label মিষ্টি খেলে কি সত্যিই হয় ডায়াবিটিস. Show all posts

 

মিষ্টি খেলে কি সত্যিই হয় ডায়াবিটিস? চিকিৎসকের পরামর্শ জানলে অবাক হবেন নিশ্চিত

Does Eating Sweets Cause Diabetes: আমাদের মধ্যে অনেকেই মিষ্টি খেতে খুবই ভালোবাসেন। কিন্তু বর্তমানে একদল সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ আবার মিষ্টিকে সরাসরি ডায়াবিটিসের কারণ হিসাবে চিহ্নিত করছেন। আর সেই কারণেই অনেকে দূরত্ব বাড়াচ্ছেন মিষ্টির থেকে। কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি মিষ্টি খেলে ডায়াবিটিসের ফাঁদে পড়ে কষ্ট পেতে হয়? নাকি গোটাটাই রটনা? সেই উত্তরটাই দিলেন চিকিৎসক।


does eating sweets cause diabetes know the answer from doctor asis mitra
Fact Check: মিষ্টি খেলে কি সত্যিই হয় ডায়াবিটিস? চিকিৎসকের পরামর্শ জানলে অবাক হবেন নিশ্চিত

ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিষ্টির যোগ চিরন্তন। তাই তো যে কোনও শুভ অনুষ্ঠানে আমাদের মধ্যে মিষ্টি খাওয়ার চল রয়েছে।

তবে মুশকিল হল, আজকাল অনেক সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞই মিষ্টিকে অপরাধী বলে দাগিয়ে দিচ্ছেন। তাঁদের কথায়, মিষ্টি খেলেই নাকি ডায়াবিটিসের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। আর এই কথা শোনার পরই ভয়ে শিউরে উঠছেন মিষ্টি প্রেমীরা! তাঁদের মাথায় প্রশ্ন ঘুরছে যে, সত্যিই কি মিষ্টি খেলেই হতে পারে ডায়াবিটিস? আর এই প্রশ্নের উত্তর জেনে নিতেই আমরা যোগাযোগ করেছিলাম কলকাতা শহরের বিশিষ্ট ডায়াবিটিস বিশেষজ্ঞ ডা: আশিস মিত্রের সঙ্গে। তাই আর সময় নষ্ট না তাঁর মতামত জেনে নিন। আশা করছি, তারপরই আপনার মনের সব দ্বন্দ্ব দূর হয়ে যাবে।

​মিষ্টি খেলে কি ডায়াবিটিস হয়?​

​মিষ্টি খেলে কি ডায়াবিটিস হয়?​

এই প্রশ্নের উত্তরে আশিস মিত্র জানালেন, মিষ্টি খাওয়ার সঙ্গে ডায়াবিটিস হওয়ার সরাসরি কোনও যোগ নেই। তাই মিষ্টি খেলেই যে ডায়াবিটিস হবে, এই বিষয়টা জোর দিয়ে বলা যায় না। তবে মিষ্টির সঙ্গে ব্লাড সুগারে আক্রান্ত হওয়ার একটা পরোক্ষ সম্পর্ক অবশ্যই রয়েছে। আসলে নিয়মিত মিষ্টি খেলে ওজন বাড়ে। আর শরীরে মেদের বহর বাড়লেই পিছু নিতে পারে ডায়াবিটিসের মতো জটিল অসুখ। তাই সুস্থ থাকতে চাইলে প্রায়দিন মিষ্টি না খাওয়াই হবে বুদ্ধিমানের কাজ।


সুগার থাকলে মিষ্টি নয়​

​সুগার থাকলে মিষ্টি নয়​

ভারতে টাইপ ২ ডায়াবিটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। আর একবার এই রোগের ফাঁদে পড়লে কিন্তু কোনওমতেই মিষ্টি খাওয়া চলবে না। কারণ মিষ্টি হল রিফাইন কার্ব। আর এই উপাদান রক্তে চট করে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর সেই কারণেই ডায়াবিটিসে ভুক্তভোগীদের নিয়মিত মিষ্টি খেতে বারণ করেন বিশেষজ্ঞরা।


চিনির থেকে কি গুড় ভালো?​

চিনির থেকে কি গুড় ভালো?​

এই প্রশ্নের উত্তরে ডা: আশিস মিত্র জানালেন, অনেক সুস্থ ব্যক্তি মনে করেন চিনির তুলনায় নাকি গুড় খাওয়া উপকারী। তবে এই ধারণার কোনও সারবত্তা নেই। বরং চিনির মতোই গুড়ও সুগার বাড়াতে পারে। তাই অহেতুক গুড় নিয়ে মাতামাতি করার প্রয়োজন নেই। তার বদলে খেতে পারেন মধু। তাতেই হাই ব্লাড সুগারের ফাঁদে পড়ার আশঙ্কা কমবে।

তবে যাঁদের ডায়াবিটিস রয়েছে, তাঁরা চিনি, গুড়, মধু– সবই এড়িয়ে চলুন। তার বদলে চিকিৎসকের পরামর্শ খেতে পারেন আর্টিফিশিয়াল সুইটনার এবং তালমিছরি। আশা করছি, এই নিয়মটা মেনে চললেই সুস্থ থাকবেন।


​ডায়েটেই দূরে থাকবে ডায়াবিটিস​

​ডায়েটেই দূরে থাকবে ডায়াবিটিস​

আমাদের দেশের অধিকাংশ মানুষ ভাত, রুটির মতো কার্ব জাতীয় খাবারের উপর বেশি নির্ভরশীল। সেই তুলনায় ডায়েটে মাছ, মাংস, ডিমের মতো প্রোটিন রিচ খাবার খুব কম পরিমাণে থাকে। আর পাতে এহেন কার্বের আধিক্যই কিন্তু ডেকে আনে ডায়াবিটিসের মতো সমস্যা। তাই এই ভয়াল রোগের ফাঁদে পড়ার আগেই কার্ব খাওয়া কমিয়ে, প্রোটিন বেশি করে খান। সেই সঙ্গে পাতে থাকুক ফল, শাক ও সবজি। ব্যস, তাতেই ডায়াবিটিস প্রতিরোধের কাজে এগিয়ে থাকবেন।


এক্সারসাইজ মাস্ট​

এক্সারসাইজ মাস্ট​

গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত এক্সারসাইজ করলে শরীরে ইনসুলিন হরমোনের কার্যকারিতা একধাক্কায় অনেকটাই বেড়ে যায়। সেই সঙ্গে কমে ওজন। এমনকী ভালো থাকে হার্ট এবং ফুসফুস। তাই ডায়াবিটিস সহ যে কোনও জটিল অসুখের থেকে দূরত্ব বজায় রাখতে চাইলে দিনে অন্ততপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করুন। আশা করছি, এই নিয়মটা মেনে চললেই সুস্থ থাকবেন।